× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে একই গাছে লিচু ও আম ধরেছে  

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Litchi-and-mango-in-the-same-tree.jpg

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে লিচু গাছে লিচু ও একই সাথে আম ধরার ঘটনা ঘটে। গতকাল রোববার সদর উপজেলার ছোটবালিয়া সিংগিয়া কোলনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের আব্দুর রহমান (মটকি)’র বাড়িতে একটি লিচু গাছে ছোট ছোট লিচু ধরেছে। ওই গাছে লিচুর একটি থোকায় লিচুর সাথে একটি আম ধরতে দেখা যায়। বিষয়টি মটকির নাতি হৃদয় প্রথম দেখতে পায়। সে বিষয়টি তার দাদাকে জানালে এলাকার লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে এলাকার লোকজন ঘটনাটি দেখার জন্য সেখানে ভীড় জমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পরলে আশ পাশের বিভিন্ন জেলার লোকজন এক নজর দেখার জন্য সেখানে যাচ্ছেন এবং বিষয়টি নিজের চোখে দেখে আসছেন।
এ বিষয়ে বালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তি বলেন, ঘটনাটি অলৌকিক। এ জাতীয় ঘটনা এর আগে চোখে পরেনি। তবে লিচুর সাথে আম ধরার ঘটনা দেখার জন্য বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসেছেন সেখানে।


এ ক্যটাগরির আরো খবর..