× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ রাজাগাঁও ইউনিয়নে রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেটি উদ্ধার করে।

স্থানীয় রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম জানান, মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স হবে ২৫-৩০ বছর।

ঠাকুরগাঁও রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ধারণা করছে, অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..