আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সেমিনারে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় চত্বরে ঠাকুরগাঁও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, ঠাকুরগাঁও পলিটেকনিক ও টেসটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু মহিউদ্দিন, নরগুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পয়গাম আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুজন খান।
ক্লাবে সংগঠিত করে সমাজে ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচির আওতায় কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের নিমিত্তে এ আয়োজন করা হয়। এই নিয়ে সারাদিন খেলাধুলা গান বাজনা নিয়ে সবাই মেতে ছিল।