× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
thakur

সদর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘরের উদ্বোধন করা হয়। মঙ্গলবার থানা চত্বরে ফিতা কেটে লাশ ঘরের উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উন্নয়ন সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো: নাছির উদ্দিন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছা: সুলতানা রাজিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, ইএসিডও’র বিভিন্ন কর্মী ও সাংবাদিকগন। অনুষ্ঠানের শুরুতেই সদর থানার পক্ষ থেকে রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম কে গার্ড অব অনার প্রদান করা হয়।
ঠাকুরগাঁও থানার শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘরের পরিকল্পনা করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বাস্তবায়ন করেন সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন। প্রায় ৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত লাশ ঘরের অর্থায়ন করেন উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও। সহযোগিতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।


এ ক্যটাগরির আরো খবর..