× Banner
সর্বশেষ
মোবাইলে ঘরে বসেই জানতে পারবেন ভোটের ফলাফল নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ তদন্তে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ তদন্তে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

সিলেটের ফেঞ্চুগঞ্জের কাছাকাছি বরমচাল এবং মাইজগাঁও স্টেশনের মাঝখানে গতকাল রাত ১২টায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ২০টি বগির মধ্যে ১০টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ খায়রুল কবিরকে আহ্বায়ক করে এ কমিটির  অন্য সদস্যরা হলেন  বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রেজাউল আলম সিদ্দিকী, বিভাগীয় প্রকৌশলী-২ মোঃ সুলতান আলী,  বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) সুজিত মজুমদার এবং বিভাগীয় সংকেত ও টেলিকম প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে দুর্ঘটনা তদন্তের রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরে সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজে অংশগ্রহণ করে এবং উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ রাতের মধ্যেই লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..