× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটের সঙ্গে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলের ট্যাংকারবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক বাংলানিউজকে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তেলবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৭২৩ উদয়ন এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন শায়েস্তগঞ্জে এবং সিলেট থেকে ছেড়ে যাওয়া ৭৭৪ কালনী এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জ স্টেশনে আটকা পড়ে।

উদ্ধারকারী ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..