× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১১ অক্টোবর পর্যন্ত জামিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট। এ মামলায় দণ্ডিত হয়ে তিনি বর্তমানে কারাবন্দী রয়েছেন। এর আগে এ মামলায় গত ৩ অক্টোবর খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৮ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলেন আদালত।

আজ(মঙ্গলবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে আদালতে জামিনের আবেদন করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এ সময় করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান ও অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।

দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ পর্যন্ত সাতার জামিন বাড়ানো হয়েছে খালেদা জিয়ার। গত প্রথম ১২ মার্চ হাইকোর্ট চার মাসের জামিন দেন আদালত।

৬ অক্টোবর (শনিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসার জন্য কারাবন্দি খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিএসএমএমইউতে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর পর থেকে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয় তাকে।


এ ক্যটাগরির আরো খবর..