× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ট্রাম্পের জামাতার সাথে সৌদি যুবরাজের গোপন সমঝোতা!

admin
হালনাগাদ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিন ও ইসরাইলে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও পরামর্শক জ্যারেড কুশনার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন। কিন্তু এই বৈঠকের কথা জানেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

সৌদি আরবসহ কয়েকটি দেশের অর্থায়নে এই রাষ্ট্র পরিচালিত হবে বলে কুশনার-মোহাম্মদ বিন সালমানের ‘গোপন বৈঠকে’ আলোচনা হয়েছে। তিনটি সূত্রকে উদ্ধৃত করে এমনটা দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই বৈঠক নিয়ে খুবই উদ্বিগ্ন। কারণ কুশনার এই বিষয়ে পররাষ্ট্র দফতর ও উচ্চপদস্থ কূটনীতিকদের কিছুই জানাননি। টিলারসনের আশঙ্কা, যদি এই বৈঠক ব্যর্থ হয় তাহলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়বে।

শনিবার জেরুসালেম অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকভ নাজেল বলেছিলেন, সৌদি আরব ইরানের সাথে প্রভাব বিস্তারের ছায়াযুদ্ধে এতটাই মগ্ন যে তারা জেরুসালেমের সাথে ফিলিস্তিনিদের দূরে ঠেলে দেয়ার কূটনৈতিক সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না।


এ ক্যটাগরির আরো খবর..