গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের কোন প্রমাণ এখনো দৃশ্যমান হয়নি। দলের মধ্যে যারা বিখ্যাত নেতা ছিলেন তাদের কেউ দেশে নেই। বেশির ভাগ পালিয়ে ভারতে রয়েছেন আর দুর্নীতিবাজ ভূইফোড় নেতারা নেপাল হয়ে দুবাই আমেরিকা আর ইংল্যান্ডে অবস্থান করছেন। অর্থাৎ শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী ভারত থেকে নিয়ে এসে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন মানুসিকতাটা এমন। যদি তা না হবে তাহলে দেশের ভেতরের সাংগঠনিক তৎপরতার খবর কোথায়?
বাংলাদেশে এ পর্যন্ত আওয়ামী লীগের কার্যকরী কমিটির কোন মিটিং বসেনি কিন্তু ৫ই ফেব্রুয়ারী জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তব্য দেয়ার প্রস্তুতি উপলক্ষে আওয়ামী লীগ কমিটির মিটিং বসেছিল কলকাতায়। আওয়ামী লীগ কি তাহলে প্রবাসী আওয়ামী লীগ হয়ে গেল? আওয়ামী লীগের যত সাংগঠনিক কাজ সব হচ্ছে ইংল্যান্ড এবং কলকাতা থেকে দেশের মধ্যে সাংগঠনিক কোন কাজ হচ্ছে এমন কোন প্রমাণ এখনো সামনে আসেনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম আওয়ামী লীগের নাম পরিবর্তন করে মুসলিম শব্দটা বাদ দিয়েছিলেন। শেখ হাসিনা তার শাসনামলে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে শেখ হাসিনাকে এখন যদি পুনরায় জনগনের কাছে যেতে হয় তাহলে তাকে দলের নাম পরিবর্তন করে আবার মুসলিম আওয়ামী লীগে ফিরে যেতে হবে। দেশের জনগনের মধ্যে শেখ হাসিনার প্রভাব এখনো রয়েছে তবে মাথায় হিজাব পড়ে আসতে হবে।