× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ

ঝিকরগাছায় ইট ভাঁটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের মোহাম্মদপুর মোড়ে মোল্লা ব্রিকসের সামনে ইট ভাটার মাটির টলির চাকায় পৃষ্ঠ হয়ে মানি এজেন্ট বিকাশের কর্মকর্তা আকাশ ওরফে আব্দুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
সে মনিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুরা গ্রামের জগদিস চন্দ্রের ছেলে। নিহেতের প্রতিবেশি আব্দুস সালামের সূত্রে জানা যায়, আকাশ প্রায় ১৯মাস পূর্বে সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমান তার নাম আব্দুর রহমান। সে বিকাশ কোম্পানীতে কর্মরত রছেয়ে।
প্রতিদিনের ন্যায় রবিবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি হইতে বাহির হয়ে মটরসাইকেল যোগে কোম্পানীর কাজে ছুটিপুরে যাওয়ার পথিমধ্যে সকাল সাড়ে ১০টার সময় মোহাম্মদপুর মোড়ে মোল্লা ব্রিকসের সামনে ভাটার মাটির টলির চাকায় পৃষ্ঠ হয় মাঠিতে পড়ে থাকতে দেখা যায়।তাৎক্ষনিক ভাবে  স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফলে সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
ঝিকরগাছা থানার এসআই সোহেল রানা জানান, ঘটনার বিষয় জানতে পেরে আমরা ঘটনাস্থল থেকে হাসপাতালে যায়। সেখানে তার পরিবারের লোক জন এসে লাশ সনাক্ত করেন। এই বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..