× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

পিআইডি

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবস

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় আজ (০৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বৈধ পথে আরও বেশি করে রেমিটেন্স  প্রেরণের জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনা পর্বে জুলাই গণঅভ্যুত্থানে সশরীরে অংশগ্রহণকারীসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..