× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

নোয়াখালী প্রতিনিধি

টেস্ট পরীক্ষায় ফেল করায় কিশোরের আত্মহত্যা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
attmhotta

এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করায় নোয়াখালীর চাটখিল উপজেলায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
নিহত রাহিম হোসেন মুন্না (১৬) উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর বদলকোট গ্রামের বোদা হাজী বাড়ির আব্দুর রহমানের ছেলে। সে স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে নিজ বসত ঘরে শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে মুন্নার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই পরীক্ষায় সে ছয় বিষয়ে ফেল করে। এরপর হতাশা থেকে বুধবার সন্ধ্যায় নিজ রুমে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মুন্না এসএসসির টেস্ট পরীক্ষায় ছয় বিষয়ে ফেল করে। স্থানীয়দের ভাষ্যমতে পরীক্ষায় ফেল করায় হয়তো হতাশা থেকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..