আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাব‌ার্ষিকী‌তে টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাব‌ার্ষিকী‌তে টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

করোনার কারণে তিন মাস ধরেই মানুষ অনেকটা ঘরবন্দী। বাইরের কর্মসূচির বলতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তাঁর মাজারে কেন্দ্রীয় আওয়ামী লী‌গের পক্ষ থেকে শ্রদ্ধা নি‌বেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হাসেন, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়েরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।