× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

ডেস্ক

এবার নির্বাচনে ৩০ দলের ২৭৪১ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

এবার নির্বাচনে ৩০ দলের ২৭৪১ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি সংসদীয় আসনের জন্য ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৩০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ২,৭,৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দলগুলোর মধ্যে রয়েছে, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), জাকের পার্টি ও বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)। এছাড়াও বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী দিয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময় ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৪টির মধ্যে ৩০টি দল অংশ নিলো। এবার বিএনপিসহ সমমনা দলগুলো প্রার্থী দেয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই সময়কার ৩৯টি নিবন্ধিত দলই ভোটে অংশ নিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..