× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

টিলাগাঁওয়ে “সনাতন সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগান শিববাড়ি লাইনের শিব মন্দির প্রাঙ্গনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব স্টাডিজ (আই.সি.এস.এস) লংলা আঞ্চলিক শাখার উদ্যেগে গত ১লা ডিসেম্বর “সনাতন সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আই.সি.এস.এস লংলা আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্ঠা প্রবীণ শ্রমিক নেতা শ্যাম নারায়ন গৌড়ের সভাপতিত্ত্বে ও সংগঠনের জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নয়ন লাল দেবের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.সি.এস.এস মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিষ্ণুপদ ধর। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.সি.এস.এস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক তপন দত্ত, কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সুধাংশু মোহন বিশ্বাস, বিশেষ প্রতিনিধি নুপুর ধর।

স্বাগত বক্তব্য রাখেন লংলা আঞ্চলিক শাখার আহব্বায়ক জ্ঞান শংকর গৌড়, বক্তব্য রাখেন গোপাল কানু, রঞ্জু রাজভর ও অজয় যাদব প্রমূখ। অনুষ্টানের শুরুতে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ করেন রীনা গোস্বামী। সেমিনারে বক্তারা বর্তমান সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে এগিয়ে আসতে এবং সনাতন ধর্মের সকল কু-সংস্কারের দেয়াল ভেঙ্গে একটি সুন্দর সংঘবদ্ধ সমাজ গঠনে ব্রতি হতে সনাতন যুবসমাজের প্রতি আহব্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..