× Banner
সর্বশেষ
যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে জ্যাপফা পিটিই-এর আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া

টিকে থাকার লড়াইয়ে উইন্ডিজদের মুখোমুখি লঙ্কানরা

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০১৯

আইসিসি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সোমবার মাঠে নামছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।  চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেলে সাড়ে তিনটায়।  বিশ্বমঞ্চে দুদলের ৮ লড়াইয়ে ৪ জয় নিয়ে এগিয়ে ক্যারিবীয়রা। অন্যদিকে লঙ্কানদের জয় তিনটি।  ওয়েস্ট ইন্ডিজের সেমির স্বপ্ন আগেই শেষ হয়ে গেলেও নিজেদের জয় এবং অন্যদের পরাজয়ের পরিসংখ্যানে কিছুটা স্বপ্ন বেঁচে আছে শ্রীলঙ্কার।

সব শেষে পাঁচ দেখায় ক্যারিবীয়দের বিপক্ষে সব ক’টিতে জয়ে আত্মবিশ্বাস যোগাবে লঙ্কানদের।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ  ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, শাই হোপ (উইকেট-রক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রেথওয়েট, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, শেলডন কটরেল ও ওশানে থমাস।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ   দীমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেট-রক্ষক), আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, ইশুর উদানা, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।


এ ক্যটাগরির আরো খবর..