× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

টিকাদানে বড় সফলতা অর্জন করেছে বাংলাদেশ -মার্কিন কর্মকর্তা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০২২
টিকাদানে বড় সফলতা

বাংলাদেশ টিকাদানে বড় সফলতা অর্জন করেছে। ভবিষ্যতে টিকাসহ করোনার যেকোনো সামগ্রী প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশের টিকা কর্মসূচির প্রশংসা করে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

আজ সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারা ১৮টি ফ্রিজিং ভ্যানে প্রায় ৯০ মিলিয়ন ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন। প্রশিক্ষণে সহযোগিতা করেছেন। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে। আমরা এই পর্যন্ত ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। এর মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে ৬ কোটি ১০ লাখ ডোজ ফাইজার এবং মর্ডানার টিকা।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাবী সেব্রিনা ফ্লোরা, অধিদপ্তরের ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।


এ ক্যটাগরির আরো খবর..