× Banner
সর্বশেষ
সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা?

নিজস্ব প্রতিবেদক

টিআইবি পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
টিআইবি পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২২ এর জন্য সংবাদপত্র, অনলাইন ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ জুলাই। বুধবার (২৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিআইবি।

টিআইবি জানায়, মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরনের দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ চলতি বছরের ৩১ জুলাই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পুরস্কারের জন্য অনুসন্ধানী প্রতিবেদন শুধুমাত্র ই-মেইল গ্রহণ করা হবে।। ই-মেইল পাঠাতে হবে এই ঠিকানায় advocacy@ti-bangladesh.org। ই-মেইল এর বিষয় হিসেবে ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২২’ উল্লেখ করতে হবে। সংবাদপত্রের ক্ষেত্রে প্রতিবেদনের মূল বা স্ক্যান কপি প্রেরণ করতে হবে। অনলাইন প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে মূল প্রতিবেদনের লিংকসহ প্রিন্ট করে বা ডকুমেন্ট ফাইল আকারে জমা দিতে হবে।

সিরিজ প্রতিবেদন ব্যতীত একজন অংশগ্রহণকারী একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন না। টেলিভিশন বিভাগে অফিসিয়াল চ্যানেলের ইউটিউব লিংক বা গুগল ড্রাইভে আপলোডকৃত লিংক পূর্ণাঙ্গ ট্রান্সস্ক্রিপ্টসহ পাঠাতে হবে। তবে শুধুমাত্র ইউটিউবের প্রচারিত প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে না।


এ ক্যটাগরির আরো খবর..