× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক: আগামী ১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশে অবস্থান করবে  টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি-২০১৬। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ব ভ্রমণে বিশ্বকাপের ট্রফি বের হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আসছে ট্রফিটি। রোববার ভারতের মুম্বাই থেকে ট্রফির ভ্রুমণ শুরু হবে। ১২টি দেশ ঘুরে দিল্লীতে ট্রফির ভ্রমণ শেষ হবে ১ ফ্রেবুয়ারি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসছে ভারতে। ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরের এ আসর অনুষ্ঠিত হবে।

রোববার মুম্বাই থেকে স্কটল্যান্ডের উদ্দেশ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি যাত্রা শুরু করবে। স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস ভ্রমণ করবে ট্রফিটি। ইউরোপ থেকে আফ্রিকাতে চলে যাবে ট্রফিটি। ২ ও ৩ জানুয়ারি জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপের ট্রফি অবস্থানের পর ৫-৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ভ্রমণ করবে।

আফ্রিকার পর উপমহাদেশে আসবে বিশ্বকাপের ট্রফি। পাকিস্তানে ১১ ও ১২ জানুয়ারি, বাংলাদেশে ১৪ ও ১৫ জানুয়ারি এবং শ্রীলঙ্কাকে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে।

শ্রীলঙ্কা থেকে ট্রফি চলে যাবে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। ২১ থেকে ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডেই থাকবে ট্রফিটি। ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ শেষে ১ ফেব্রুয়ারি দিল্লীতে পৌঁছবে।

প্রসঙ্গত, ২০২০ সালে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকের ভূমিকা পালন করবে অস্ট্রেলিয়া।


এ ক্যটাগরির আরো খবর..