× Banner
সর্বশেষ
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন – তথ্যমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে – রেলপথ প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল – মাহ্দী আমিন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য – তথ্যমন্ত্রী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে – ত্রাণমন্ত্রী

দেবব্রত রায় দিপন

টাস্কফোর্সের অভিযান, জাফলংয়ে ৫৫ টি নৌকা ও ৫ টি ড্রেজার মেজিন ধ্বংস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
টাস্কফোর্সের অভিযান

সিলেটের জাফলং পাথর কোয়ারীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিয়াইন নদীর জিরোপয়েন্ট, বল্লাঘাট ও নয়াবস্তি এলাকায় বালু বোঝাই ৩৫টি নৌকা ডুবিয়ে দেয়া, ২০টি বালু বোঝাই নৌকা ধ্বংস এবং ৫টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।

এ সময় গোয়াইনঘাট থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, থানার এসআই ওবায়দুল্লাহসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান চালানো হয়েছে৷ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..