× Banner
সর্বশেষ
আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও

টানা বৃষ্টিতে গাছ পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): বৃহস্পতিবার ভোর ৬টা থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অবিরাম বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টির কারণে কমলগঞ্জে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

লোকজন তেমন একটা ঘরের বাহিরে বের না হওয়ায় সড়কে যানবাহন সংখ্যা কমে গেছে। টানা বৃষ্টির কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কধারে বেশ কিছু গাছ শিকরসহ উপড়ে পেড়েছে। সড়কের উপর গাছ পড়ায় কমলগঞ্জের সাথে শ্রীমঙ্গলের সড়ক যোগাযোগ বেলা ১টা থেকে বন্ধ রয়েছে।

বুধবার রাত থেকে হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কমলগঞ্জে টানা ভারী বৃষ্টি শুরু হয়। মাঝে মাঝে ৫ থেকে ১০ মিনিট বিরতি দিলেও আবারও অভিরাম বৃষ্টি শুরু হয়। ফলে বৃহস্পতিবার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্র উপস্থিতি খুবই কম ছিল। খেটে খাওয়া মানুষজন ঘরের বাহিরে বের হতে পারেনি। হাট বাজারে লোক সমাগম কম থাকায় সড়কে যানবাহন সংখ্যাও ছিল কম। ব্যবসা প্রতিষ্ঠানে তেমন বেচা কেনা হয়নি।

এদিকে টানা বৃষ্টির কারণে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর মাগুরছড়া গ্যাস কূপ এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক ধারে বেশ কয়েকটি গাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়েছে। এর মাঝে একটি বড় গাছ সড়কের উপর আড়া আড়িভাবে পড়ে যাওয়ায় বেলা ১টা থেকে এ পথে যান চলাচল বন্ধ রয়েছে।

শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল লাইনের বাস মালিক সমিতির ব্যবস্থাপক জুলহাস আহমদ বলেন মাগুরছড়া গ্যাস কূপ এলাকায় একটি বড় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তাদের একজন বাস চালক নজরুল ইসলাম মুঠোফোনে জানিয়েছেন পড়ে থাকা গাছ কেটে সরানো হযনি বলে বেলা ১টা থেকে (এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৫টা) বাস নিয়ে আটকা পড়েছেন। তিনি আরও জানান এর ফলে সড়কের দুই দিকে প্রচুর যানবাহন আটকা পড়েছে।

সড়ক জনপথ বিভাগের কর্মসহকারী দেবাশীষ দে মাগুরছড়ায় গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছটি কেটে সরানোর জন্য লোকজন পাঠানো হচ্ছে। লোকজন ঘটনাস্থলে পৌছে গাছ কেটে সরাতে কিছুটা সময় লেগে যাবে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..