× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় অভিযুক্তদের প্রত্যাহার

admin
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ জেলার কালিহাতীতে পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মাহমুদুল হক নুরুজ্জামান শনিবার বিকেল সোয়া ৪টায় কালিহাতী থানায় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনাস্থলে উপস্থিত সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালিহাতীতে মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভে শুক্রবার বিকেলে পুলিশ গুলি চালালে তিনজন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও সাতজন। এদিকে, শুক্রবারের ওই ঘটনার পর শনিবার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদর দিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করলেও শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে লোকজনের উপস্থিতি কম। তবে পুলিশ ও বিজিবি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শনিবার দুপুরে জানান, ময়নাতদন্ত শেষে নিহত তিনজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিষয়ে এলাকাবাসীর বিরুদ্ধে পুলিশের মামলার প্রস্তুতি চলছে। এর আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হওয়ার কথা বলেছে জেলা প্রশাসক। এ ব্যাপারে ঘাটাইল ও কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..