× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনে হেলিকপ্টারে যাচ্ছেন ওবায়দুল কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২
হেলিকপ্টারে যাচ্ছেন ওবায়দুল কাদের

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হেলিকপ্টারে যাচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (৭ নভেম্বর) দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

দলীয় নেতাকর্মীরা জানান, ত্রিবার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে ইতোমধ্যে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সঙ্গে প্রস্তুতি সভা করা হয়েছে। সম্মেলনকে ঘিরে বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এদিকে সম্মেলনস্থল টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও বঙ্গবন্ধুসহ বিভিন্ন নেতার নামে তোরণ করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে জানান, ‘সম্মেলনে যোগ দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। আড়াইটায় টাঙ্গাইল সার্কিট হাউজ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। পরে ৩টায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন। বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন।’


এ ক্যটাগরির আরো খবর..