টাকার অভাবে ঢাবিতে ভর্তি হতে পারছে না হাতীবান্ধার শেফাউল

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ  টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার অদম্য মেধাবী শেফাউল ইসলাম।

শেফাউল ইসলাম হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকার আবুল হোসেনের তৃতীয় পুত্র। সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পেয়েছিলেন জিপিএ-৫।

জানাগেছে, এবারের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট থেকে অংশগ্রহন করে শেফাউল ইসলাম। আর মেধা তালিকায় উত্তীর্ণ হন সে। তার মেধা তালিকা-৪৩৪। সমাজ বিজ্ঞান বিষয়ে পেয়েছেন ভর্তি হওয়ার সুযোগ। কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না সে।

আবুল হোসেন জানান, আমি একজন দিন মজুর ৬ সদস্যের সংসার আমার। আমার নিজেস্ব কোন জমি নাই থাকার । অন্যের জমিতে বাড়ি করে থাকি। শেফাউল নির্মান শ্রমিকের কাজ করে অর্থ জোগাড় করে লেখাপড়া চালাতো। তাকে পড়াশুনা করার মত টাকা আমার নাই।

শেফাউল ইসলাম জানান, আমি লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে চাই যদি কেউ আমাকে একটু সাহায্য করে তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো।

এ বিষয়ে হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, সেফাউল একজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী। কেউ যদি সহযোগিতা করে তাহলে শেফাউল ইসলাম তার কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।