× Banner
সর্বশেষ
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister

Desk

২০ জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ঝড়

ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়ার বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া এ সময়ের জন্য ১০টি পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেগুলো হলো-

১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

২. জানালা ও দরজা বন্ধ রাখুন।

৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।

৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন।

৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।


এ ক্যটাগরির আরো খবর..