× Banner
সর্বশেষ
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা

ভোলায় দৌলতখানে এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি:  ভোলার দৌলতখানে অলিউর রহমান (৬৫) নামের এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মিঝি বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দৌলতখান থানার পুলিশের উপ- পরিদর্শক (তদন্ত ) সাদিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মরদেহটি উদ্ধার করেন ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে বৃদ্ধ অলিউর রহমানের সাথে ছেলে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে পারিবারিক ঝগড়া-বিবাদ চলে আসছে। বুধবার ভোরে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে বৃদ্ধ অলিউর রহমানের কতার কাটাকাটি হয়। পরে সকাল সাড়ে ১০ টায় বৃদ্ধর মেয়ে ফাতেমা বেগমের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলন্ত দেখতে পায়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান জানান, অলিউর রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা? না কী আত্মহত্যা?


এ ক্যটাগরির আরো খবর..