× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

ঝিনাইদহের সেই খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে তদন্ত শুরু

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  অভ্যন্তরীন চাল সংগ্রহে মিলারদের কাছ থেকে টনপ্রতি ৫’শ ও ৬’শ টাকা ঘুষ নেওয়া ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু করে খাদ্য বিভাগ।

সোমবার দুপুরে খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক আমজাদ হোসেন এ তদন্ত করেন।

তিনি জেলা খাদ্য বিভাগের অফিসে গিয়ে মিলারদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। তিনি বলেন, ১ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি। মিলারদের সাথে কথা বলা হয়েছে। তদন্তের বিষয়ে বিভিন্ন উপজেলার মিলারদের বক্তব্য নেওয়া হয়েছে। দ্রুত এই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

উল্লেখ, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে অভ্যন্তরীন চাল সংগ্রহ শুরু হওয়ার পর থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলারদের কাছ থেকে সদর উপজেলায় ৫’শ টাকা ও অন্যান্য উপজেলায় ৬’শ টাকা করে ঘুষ গ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..