ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩০ মে’২০১৭: ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরে ৫৮ লাখ ৪৮ হাজার ৪’শ ৮৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মক্ত বাজেট ঘোষনা করা হয়।
সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন জোয়ার্দ্দার কেবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব লুৎফা খাতুন। বক্তব্য রাখেন, ইউপি সদস্য নাজনীন নাহার, রিনা খাতুন, সায়েরা খাতুন, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আজিজ মন্ডল, তাইজুল ইসলাম, খান মোকাদ্দেস, জিন্নাত আলী, আলী কদর, আবু বকর, সালমা নাসিমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ১৩ লাখ ৪৮ হাজার ৪’শ ৮৪ টাকা এবং উন্নয়ন ৪৫ লাখ টাকা ধরা হয়েছে।