× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

ঝিনাইদহের নাম শুনলে মানুষ ভয় পেত

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৫ মার্চ’২০১৬:ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন বলেছেন, আগে মানুষ ঝিনাইদহের নাম শুনলে ভয় পেত। আতংকগ্রস্থ হতো। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। জেলার আইন শৃংখলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, পুলিশ বা আইন শৃংখলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কোন মানুষের কাছে অস্ত্র থাকবে না।

পুলিশ আজ জনগনের সাথে সম্পৃক্ত থেকে বন্ধু হিসেবে কাজ করছে। জেলার আইন শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগনকেও কাজ করতে হবে।

শনিবার ভোরে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের বেকা ব্রীজের সংলগ্ন পুলিশ বক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, বে-আইনী অস্ত্রধারী ও মাদক পাচারের খবর পেলে সঙ্গে সঙ্গে তা নিকটস্থ পুলিশকে জানাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন, ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার এসআই আশরাফুল আলম নয়ন, এসআই নজরুল ইসলাম, এএসআই আশরাফুজ্জামান, নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট ও পিকনিক স্পটের স্বত্বাধিকারী পাতা মিয়া, সামাজিক ব্যক্তিত্ব সোহাগ হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..