× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ঝিনাইদহের কালীগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্র নিহত

admin
হালনাগাদ: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি ॥  ঝিনাইদহের কালীগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে আব্দুস সোবহান (১৩) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধায় ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। মঙ্গলবার সকালে মসজিদের ছাদ থেকে পড়ে সে মাথায় আঘাত পায় । নিহত সোবহান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর পশ্চিমপাড়ার আদিল উদ্দীনের ছেলে। এছাড়া সে আড়পাড়া শিবনগর ইব্রাহিমা হাফেজিয়া মাদরাসায় লেখাপড়া করত।

মাদরাসার হুজুর মাওলানা শাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার সকালে মাদরাসার ছাত্ররা ঘুমিয়ে ছিল। এসময় সে মসজিদের ছাদে উঠতে যেয়ে অসাবধানতা বসত পড়ে যায়। এতে সে মাথায় মারাত্বক ভাবে আঘাত পায়। ওই সময় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার অবস্থার আরো অবনতি হলে বিকালেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে সন্ধায় সে মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..