× Banner
সর্বশেষ
নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুব ও ছাত্রদল নেতার হামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ – প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী

ঝিনাইদহে ২য় বার্ষিকী ওয়াজ মাহফিল ও এছালে ছওয়াব অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ ফেব্রুয়ারি’২০১৮ঃ  ঝিনাইদহ শহরের পৌর এলাকার ছোট ভুটিয়ারগাতী হাফেজিয়া মাদরাসা ময়দানে ২য় বার্ষিকী ওয়াজ মাহফিল ও ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে ছোট ভুটিয়ারগাতী গ্রামে অনুষ্ঠিত হয় এ ওয়াজ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকা উপস্থিত ছিলেন। ওয়াজ মাহফিলে ওয়াজ পেশ করে, ইসলামিক চিন্তাবিদ ও আলেমেদিন আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ্ব হযরত মাওলানা ওসমান গনি হাবিবী, মাওলানা শাহ মোঃ এনামুল হক ফয়েজী, মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন।

মাহফিলে সভাপতিত্ব করেন আঃ রাজ্জাক জোয়ার্দার এবং পরিচালনা করেন জিল্লুর রহমান নাইম। পরে মসজিদের উন্নয়ন, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..