× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে মুল্যে সংযোজন কর বিষয়ক মতবিনিময় সভা

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ঝিনাইদহে মুল্যে সংযোজন কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে চেম্বার অব কমার্স ভবনের রাহুল স্মৃতি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার শওকাত হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার-১ শেখ ফয়সল মো: মুরাদ, অতিরিক্ত কমিশনার-২ তাসনিমুর রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর পৌরসভার মেয়র ও ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মহাঃ পারভেজ-আল-জামান, ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির সহ-সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টুসহ ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ীরা, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধির জন্য নতুন প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছর ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানান। ভ্যাট কর্মকর্তারা সঠিক ভাবে ব্যবসায়ীদের ভ্যাট প্রদাণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

 


এ ক্যটাগরির আরো খবর..