× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ঝিনাইদহে মীনা দিবস পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মীনা দিবস পালিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শুধাংশু শেখর বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, শিমুল রানা, শাজাহান রহমান, হামিদুল ইসলাম, ফেরদৌস আরা, সুশান্ত কুমার মন্ডল, হাসান মাসুদ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..