× Banner
সর্বশেষ
চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল চিকিৎসা সহায়ক উপকরণ জব্দ, জরিমানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের পৌর এলাকার কোরাপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল চিকিৎসা সহায়ক উপকরণ জব্দ করেছে। মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে শহরের কোরাপাড়ায় অবৈধ ভাবে সেনেটারি ন্যাপকিন, কটন, বেল্ট তৈরী করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে রেভিনিউ ডেপুটি কালেক্টটর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির সেখানে অভিযান চালায়।
অভিযান কালে সেনেটারি ন্যাপকিন, কটন, বেল্ট তৈরীর উপকরণ জব্দ করেন তিনি।
এসময় মালিক মজনু মিয়া পলাতক থাকায় তার স্ত্রী নার্গিস বেগমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..