× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

ঝিনাইদহে বড়দিন উদযাপন উপলক্ষে গীর্জা ও চার্চের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

admin
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥২৪ ডিসেম্বর’২০১৭:  খ্রীষ্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালন উপলক্ষে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার গীর্জা ও চার্চের পালক, সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার মিজানুর রহমান।

রোববার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিএসবি’র ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর আলমসহ জেলার ৩৭ টি গীর্জা ও চার্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জেলায় বড়দিন উদযাপন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা মুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও দিনটিতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..