× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে যুবলীগের ঈদসামগ্রী বিতরণ

admin
হালনাগাদ: শনিবার, ৮ মে, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে যুবলীগ। দুপুরে শহরের মহিলা কলেজ সড়কের একতা উন্নয়ন সংগঠনের শিক্ষার্থীদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ওই সংগঠনটির ৫০ জন শিক্ষার্থীর হাতে ঈদ উপহার হিসেবে ঈদের পোশাক, সেমাই, চিনি তুলে দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক ত্রান ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য আবুল কাশেম শান্ত, রিয়েল পারভেজ জীবন, তামজীদ আহমেদ, একতা উন্নয়ন সংগঠনের সভাপতি শাহীনা আক্তার, প্রধান নির্বাহী সুমন পারভেজসহ অন্যান্যরা।
এসময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ সারাদেশে অসহায় মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী নিয়ে যুবলীগের পক্ষ থেকে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ঈদের আগে আমার সবশ্রেণীর মানুষদের পাশে দাড়িঁয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করে ঈদের আনন্দ দেয়ার চেষ্টা করেছি।


এ ক্যটাগরির আরো খবর..