× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা।
সোমবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে মেয়েদের খেলায় মুখোমুখি হয় সদর উপজেলার মধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিণাকুন্ডুর দড়িবিন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে ছেলেদের খেলায় প্রতিদ্বন্দীতা করে সদরের রুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যলয় বনাম হরিণাকুন্ডুর দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। এতে জেলার ৬ উপজেলার ১২ টি দল অংশগ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..