× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ঝিনাইদহে ফাঁকা রাস্তার উপর বোমা বিস্ফোরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে রেল স্টেশন যাবার পথে ফাঁকা রাস্তার উপর কে বা কারা বোমাটির বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংকের সৃষ্টি হয় এবং শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার প্রতিবাদে বারবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সমর্থরা শহরে বিক্ষোভ মিছিল বের করে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানা যুবগীগের সাবেক যুগ্ম আহবায়ক সুবোধ কুমার বসু।

বারাবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। কিন্তু সেখানে বোমা বিস্ফোরণের কোন আলামত পাননি বলে জানান।

এদিকে বোমা বিস্ফোরনের পর শহরে বিক্ষোভ মিছিল বের করেছে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থকরা।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, কে বা কারা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে তিনি শুনেছেন। তবে পুলিশ সেখানে যেয়ে বোমা বিস্ফোরনের কোন আলামত পায়নি। বিষয়টির খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

এ ব্যাপারে বারবাজার ইউপি চেয়ারম্যন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..