× Banner
সর্বশেষ
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

ঝিনাইদহে প্রায় ২ কোটি টাকার নকল বিড়ি ও ব্যান্ডরোল জব্দ, ভ্রাম্যমান আদালতে ৪ জনের জেল জরিমানা

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নকল বিড়ি উৎপাদন ও ব্যান্ডরোল রাখার অপরাধে ৪ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নুর হোসেন নির্ঝর এ আদেশ দেন।

দন্ডিতরা হলো-দেবরাজপুর গ্রামের শাহজানের ছেলে আসলাম হোসেন, পারখিদ্দা গ্রামের ওমর আলীর স্ত্রী সুফিয়া খাতুন, একতারপুর গ্রামের মিলন বিশ্বাসের স্ত্রী স্বপ্না বিশ্বাস ও পারখিদ্দা গ্রামের ওসমান আলীর স্ত্রী রেনুকা বেগম।

আদালত সুত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল কালীগঞ্জের ওই ৪ টি গ্রামে অভিযান চালায়।

এসময় নকল বিড়ি তৈরীর কারখানার সন্ধান পাওয়া যায়। জব্দ করা হয় প্রায় ২ কোটি টাকার নকল বিড়ি ও ব্যান্ডরোল। আটক করা হয় মালিকসহ ৪ জনকে। পরে আদালত বসিয়ে আসলাম হোসেন ও সুফিয়া খাতুনকে ৬ মাস করে কারদন্ড প্রদাণ করা হয়। অন্য ২ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত নকল বিড়ি ও ব্যান্ডরোল পুড়িয়ে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..