× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ঝিনাইদহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের খুলনা বিভাগীয় সমাবেশ

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৮ জুলাই’২০১৭:  সরকারী কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে ঝিনাইদহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন।

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল¬ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহা-সচিব সাইদুল ইসলাম মধু, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শামছুল আলম, সহ-সভাপতি রঞ্জন কান্তি গুহ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

সমাবেশে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, খুলনা বিভাগসহ বাংলাদেশের অনেক পৌরসভায় মাসের পর মাস বেতন-ভাতা পাচ্ছেন না কর্মচারী-কর্মকর্তারা। দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবী জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..