× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ঝিনাইদহে পুলিশের গাড়ী দুর্ঘটনায় ৬ সদস্য আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৫ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহ পুলিশের গাড়ী দুর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় সড়ক এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ঝিনাইদহ সদর থানার এ এস আই খবির হোসেন, কনস্টেবল আমিনুল ইসলাম, রেজা হাসান, রিয়াজ উদ্দিন, জাবেদ আলী ও চালক শহিদ হাসান। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল বলেন, সকালে শহরের টার্মিনাল এলাকা থেকে ডিউটি শেষে থানায় ফিরছিলেন। পথিমধ্যে ওই ব্রীজ এলাকায় পৌছালে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়ীতে থাকা ৬ জন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে এ এস আই খবির হোসেন ও চালক শহিদ হাসানের অবস্থা গুরুতর বলে জানাগেছে।


এ ক্যটাগরির আরো খবর..