ঝিনাইদহে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহে পানিতে ডুবে রিয়া, নিরব, ও মুরাদ নামের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া ও নিরব মামুনশিয়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে-মেয়ে ও মুরাদ একই গ্রামের ননী মন্ডলের ছেলে। একই সাথে ৩ শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, আজ সোমবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের জয়নাল ম-রের মেয়ে রিয়া (৯) ও ছেলে নিরব (১০) এবং একই গ্রামের ননী মন্ডলের ছেলে মুরাদ (১০) বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভেসে ওঠতে দেখে স্থানীয় লোকজন তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। একই সাথে তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আহমেদ কবির হোসেন তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে  আমি সেখানে রওনা দিয়েছে। বিস্তারিত পরে জানতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।