ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৯ মার্চ’২০১৬:কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকরীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের পোষ্ট অফিস মোড়ে জেলা শাখা ইয়ুথ সান এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আনিচুর রহমান খোকা, জেলা যুবলীগের সদস্য লিটন মোল্যা, শহরের ২নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি হায়দার আলী, হলিধানী সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড এনামূল হক নিলু, সেনা কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ তৌফিকুল আলম, ইয়ুথ সান এর চেয়ারম্যান মাকিবুল হাসান বাপ্পি, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পারভেজ, ঝিনাইদহ জেলা ইয়ুথ সান এর সভাপতি নিসাত ফারজানা দোলা।
এছাড়াও মানববন্ধনে ঝিনাইদহের সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করে। মানববন্ধনের বক্তারা, সোহাগী জাহান তনুর হত্যাকরীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।