ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥০৫ ডিসেম্বর’২০১৭:  ঝিনাইদহ শহরের মুজিবচত্বর এলাকা থেকে জেএমবির সদস্য মাসুম বিল¬াহ (১৯) কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে কবি গোলাম মোস্তফা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুম বিল¬াহ কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৯(২)/১২ এর মামলার আসামী মাসুম বিল¬াহ ঝিনাইদহ শহরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।