ঝিনাইদহে গাঁজাসহ পিতা-পুত্র আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রাম থেকে গাঁজাসহ পিতা ও পুত্রকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার সকালে নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- লৌহজঙ্গা গ্রামের মৃত আক্কাস খাঁ’র ছেলে কাঞ্চন খাঁ (৬০) ও তার ছেলে ইসলাম খাঁ (৩০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ১’শ ২০ গ্রাম গাঁজাসহ পিতা ও পুত্রকে আটক করা হয়।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, সিপাই সাইদুল হক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।