× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ঝিনাইদহে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত এলাকায় উৎসবের আমেজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৫ জানুয়ারি’২০১৬
আধুনিকতার এই যুগে অনেকটা হারিয়েই যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য- গরুর গাড়ি। দিন দিন কমে যাচ্ছে এর ব্যবহার। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে, নতুন প্রজন্মকে জানান দিতে ও গ্রামবাংলার মানুষকে খানিকটা আনন্দ দিতে বৃহস্পতিবার ঝিনাইদহের বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।

য়েক হাজার আগত দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। বিলুপ্ত প্রায় গরু গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। আর রোমাঞ্চকর এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিলো বাড়তি আকর্ষণ।

জানা যায়, গত ৪ বছরের ন্যায় এবারো আয়োজন করে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা থেকে ১২টি গরুর গাড়ি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে এই খেলা চলে সন্ধ্যা পর্যন্ত।

খেলা শুরুর আগ থেকেই হাজার হাজর দর্শক মাঠে জড়ো হয়। দূর-দূরান্ত থেকে আগত নারী, পুরষ, মহিলা ও শিশু উপভোগ করেন এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রথম স্থান অধিকার করেন যশোর জেলার দহরপুর গ্রামের রিয়াজ উদ্দিন। তাকে পুরস্কার হিসেবে হাতে তুলে দেয়া হয় ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। দ্বিতীয় স্থান অধিকার করেন ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আমিরুল ইসলাম। তাকে দেওয়া হয়েছে ১৬ ইঞ্চি রঙিন টেলিভিশন ১ও তৃতীয় স্থান অধিকার করেছেন একই উপজেলার বেতাই গ্রামের জামির হোসেনকে মোবাইল ফোন উপহার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কনক কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার, বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তারিফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বেতাই গ্রামের মন্নু বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..