× Banner
সর্বশেষ
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি

ঝিনাইদহে কৃষকলীগের আনন্দ র‌্যালী

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ডি এ পি সারের মূল্য প্রতি কেজি ২৫ টাকা থেকে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং কৃষকলীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতিকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে এক আনন্দ মিছিল বের করে জেলা, সদর উপজেলা ও পৌরকৃষকলীগ। বৃহস্পতিবার বিকেলে শহরের মুজিব চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম বলেন, ডি এ পি সারের মূল্য প্রতি কেজিতে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, কৃষকলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়। তিনি বক্তব্যে আরও বলেন, জেলা, সদর উপজেলা ও পৌরকৃষকলীগকর্তৃক স্থাপনকৃত বিজয় দিবসের ৫০টি বিলবোর্ড রাতের আধারে কে বা কারা খুলে নিয়ে যাবার প্রতিবাদে তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবী করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ইউনুস আলী জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এস উজ্জল, অর্থ সম্পাদক এ্যাড. আব্দুল খালেক সাগর, দপ্তর সম্পাদক প্রশীত মজুমদার, সদর থানা কৃষকলীগের সভাপতি শফিউদ্দিন আহমেদ মিন্টু, পৌর কৃষকলীগের আহবায়ক হাবিবুল্লাহ বাচ্চু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..