ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর থানার পানামী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো অচিন্তনগর গ্রামের আব্দুল ওহাব মন্ডলের ছেলে সবুজ হোসেন, রাজধারপুর গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে মহব্বত হোসেন।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (অপারেশন) মহাসিন হোসেন জানান, গোপন সংবাদরে ভিত্তিতে পুলিশ জানতে পারে পানামী গ্রামের আলমের সামনে মাদক কেনাবেচা হচ্ছে।

পুলিশ সেখানে অভিযান চালিয়ে সবুজ হোসেন ও মহব্বত হোসেনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।