× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ঝিনাইদহে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আবারো সক্রিয় সেই জাহিদ বাহিনী

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ মার্চ’২০১৬:ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ কে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল এলাকায় আবারো সক্রিয় হয়ে উঠেছে সেই জাহিদ বাহিনী।
নির্বাচনকে সামনে রেখে সেই বাহিনী নেমে পড়েছে নিরব চাঁদাবাজিতে। এছাড়াও এলাকায় আতংক সৃষ্টি করার জন্য শুরু করেছে ভয়ভীতি প্রদর্শণ ও মারধর।
ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের নিকট থেকে টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হত্যা, চাঁদবাজি, ডাকাতি, ধর্ষণসহ ডজন খানেক মামলার আসামী জাহিদ দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। মামলার আসামী হওয়ার স্বত্বেও বীরদর্পে এলাকার রামরাজত্ব কায়েম করে চলেছে।
অভিযোগ রয়েছে, ওই এলাকার জাহিদ, কুমুত, রাজু, হাসান, মান্নুফ, মারুফ, লিংকন, কালু, মাধব, দিপংকর, জেকের, আক্তার, মুক্তারসহ আরও কয়েকজন নিয়ে গঠন করা হয়েছে জাহিদ বাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মেম্বর পদপ্রার্থী জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে হলে টাকা দিতে হবে। নইলে কোন প্রচার বা ভোট চাইতে দিবেন না তিনি। টাকা না দিলে তাকে মারধর করার হুমকিও দেওয়া হয়েছে জাহিদ বাহিনীর পক্ষ থেকে।
জাহিদ বাহিনীর হামলায় চিরতরে পঙ্গুত্ব বরণ করা ঘোড়শাল তালতলা পাড়ার মিজানুর রহমান ঝড়ুকে মারপিট করার মামলা তুলে নেওয়ার জন্য গত শুক্রবার বাড়ীতে হামলা চালানো হয়। মারপিট করে পুড়িয়ে দেওয়া হয় তার দোকান-পাট।
একই দিন সন্ধ্যায় মুনুড়িয়া বাজারের হরশিত নামের এক স্ট্যাটারকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটির জেরে বেঢড়ক মারপিট করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে।
এছাড়াও জাহিদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড দিপংকর গত বৃহস্পতিবার রাতে বুজিতলা গ্রামের লক্ষন নামের এক কৃষককে চাঁদার দাবীতে মারপিট করে।
এমনকি ওই বাহিনী হুমকি-ধামকি দিচ্ছে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনকে।
নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য তাকে মোবাইলে, দোকানপাটে, লোকমারফত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন।
তিনি বলেন, গত বছর জাহিদ বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়সহ ৫০টি পরিবার গ্রাম ছাড়া হয়ে যায়। জীবনের ভয়ে তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল।
পরে প্রশাসনের হস্তক্ষেপে ভুক্তভোগী সবুর মোল¬া, সাবুর আলী, আফসার মোল¬া, মফিজুর রহমান, রফি উদ্দিন, জাহিদুল ইসলাম, নওয়াব আলী, তৌহিদুজ্জামান, মোজ্জামেল হক, মহি উদ্দিন, নওশের আলী, সাহাবুদ্দিন বাড়ীতে ফিরে আসে।
এই নির্বাচনকে ঘিরে ওই বাহিনী আবারো মাথাছাড়া দিয়ে উঠেছে। এই বাহিনীর অত্যাচার রুখতে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ব্যাপারে নারিকেল বাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবি শংকর নাগ জানান, জাহিদ ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ার কারনে পুলিশ তাদেরকে বার বার গ্রেফতারে ব্যর্থ হচ্ছে।
জাহিদের এসব কর্মকান্ডের সত্যতা স্বীকার করে তিনি বলেন, যখনই খবর পাচ্ছি তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছি। দ্রুতই জাহিদকে গ্রেফতার করতে সক্ষম হব।
এ ব্যাপারে অভিযুক্ত জাহিদ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..