× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার ভিশন ২০২১ বাস্তবায়ন আমাদের লক্ষ্য’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও ইউডিসি উদ্যোক্তা পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ইউডিসি উদ্যোক্তা পরিষদের সভাপতি অনুপ অধিকারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে উদ্যোক্তাদের আরও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান। পরে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।


এ ক্যটাগরির আরো খবর..